ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে নান আয়োজনে এম এন লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
লংগদুতে  নান আয়োজনে এম এন লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ছবির ক্যাপশন: লংগদুতে নান আয়োজনে এম এন লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, রাঙামাটি (লংগদু) প্রতিনিধি:

জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় রাঙামাটি লংগদু উপজেলা জনসংহতি সমিতির উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শেষে উপজেলা কাঁঠালতলাস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি শ্রী সুশীল জীবন চাকমার সভাপতিত্বে ও লংগদু থানা যুব সমিতির সাধারণ সম্পাদক সুগত চাকমার সঞ্চালনায় ,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শ্রী নরেশ চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-আইন বিষয়ক সম্পাদক শ্রী প্রীতিময় চাকমা, খাগড়াছড়ি জেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রত্যয় চাকমা (জুকি) এবং রাঙামাটি জেলা কমিটির সদস্য অলঙ্গ লাল। এছাড়া জনসংহতি সমিতির উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ স্মরণসভায় অংশ নেন।

সভার শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন 

স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমাকে সশস্ত্র হামলায় হত্যা করা হয়। জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করে অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে সব জাতিসত্তার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তিনি দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও কাজ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে