ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন ছবির ক্যাপশন: লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'কঠিন চীবর দানোৎসব' উপলক্ষে ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও পরিদর্শন করেন লংগদু জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও)।

পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে লংগদু জোনের জেডএসও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেনাবাহিনীর এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন