ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে রমনী রঞ্জন চাকমার পরলৌকিক সৎগতি কামনায় মহতী ধর্মসভা ও দানানুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
লংগদুতে রমনী রঞ্জন চাকমার পরলৌকিক সৎগতি কামনায় মহতী ধর্মসভা ও দানানুষ্ঠান ছবির ক্যাপশন: লংগদুতে রমনী রঞ্জন চাকমার পরলৌকিক সৎগতি কামনায় মহতী ধর্মসভা ও দানানুষ্ঠান
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ 

রাঙামাটির লংগদু উপজেলায় সোনাই কার্বারী পাড়ার নিবাসী, প্রখ্যাত কার্বারী স্বর্গীয় হরকুমার কার্বারীর সর্বকনিষ্ঠ পুত্র শ্রী রমনী রঞ্জন চাকমার পরলৌকিক সৎগতি এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় সাপ্তাহিক অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও মহতী ধর্মসভা সম্পন্ন হয়েছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার  দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংঘের সমীপে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান এবং মহাপরিত্রাণ সূত্র পাঠসহ নানা প্রকার দানীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত পুণ্যার্থীরা দেশ ও বিশ্বের সকল জীবের হিতসুখ ও শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন।


সুশীল চাকমার সঞ্চালনা ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রয়াত রমনী রঞ্জন চাকমার পরিবার বর্গ, নিকট আত্মীয়-স্বজন, শ্রদ্ধালু বৌদ্ধ জনগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত ব্যক্তির আত্মার পরলৌকিক শান্তি ও স্বর্গীয় সুখ কামনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামণায় পুণ্যানুষ্ঠান ও মহতী ধর্মসভা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি