ঢাকা | বঙ্গাব্দ

লাইসেন্স ছাড়াই ১২০ টন গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
লাইসেন্স ছাড়াই ১২০ টন গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: লাইসেন্স ছাড়াই ১২০ টন গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের নাসিরাবাদে লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটি থেকে ১২০.০৫ টন লাল গম জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স ছাড়া ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম মজুত রাখার বিষয়টি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং মজুত করা গম জব্দ করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জরিমানার অর্থ আদায় ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ