ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়া চরম্বায় অবৈধভাবে তেল মজুদ,করায় একজনকে জরিমানা, ৩৬০ লিটার তেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
লোহাগাড়া চরম্বায় অবৈধভাবে তেল মজুদ,করায় একজনকে জরিমানা, ৩৬০ লিটার তেল জব্দ ছবির ক্যাপশন: ৩৬০ লিটার তেল জব্দ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা এনএসআই, এর তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

শনিবার (১৮এপ্রিল ) রাত ৮টার উপজেলার চরম্বা নাফরটিলা বাজারে ট্রাভেলস অ্যান্ড এজেন্সির দোকানে এ অভিযানে পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবং লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন।

অভিযানকালে উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা (এএও) ফয়সাল আমীর, এনএসআই এর সদস্যরা  ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন বলেন, জেলা এনএসআই, চট্টগ্রাম এর তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা নাপারটিলা এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদ করার দায়ে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়। দোকানের জাহেদুল ইসলাম নামে একজন কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার জরিমানা প্রদান করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’