ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইটভাটার পাশে মাটি কাটার দায়ে ২লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
লোহাগাড়ায় ইটভাটার পাশে মাটি কাটার দায়ে ২লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ২লাখ টাকা জরিমানা
ad728
আব্দুল ওয়াহাব ,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়  বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার সাথে জড়িত দুই ব্যক্তিকে ২ লাখ জরিমানা প্রদান করা হয়।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সদরে দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পার্শ্বে এলাকায় অভিযান পরিচালনা করে এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযান কালে উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা (এএও) ফয়সাল আমীর ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, উপজেলা সদরে দরবেশহাট মওলার পাড়া সংলগ্ন এসএস ব্রিকফিল্ডের পার্শ্বে মাটি কাটছিল এলাকার প্রভাবশালীরা। ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়ে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওসামা বিন মমতাজকে ১ লাখ টাকা ও মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ

চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ