ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকার ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
লোহাগাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকার ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন: কম্বল বিতরণ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার(১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  মোঃ সাইফুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লোহাগাড়া  প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকেই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

সংগঠনের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও লোহাগাড়া প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগগুলো অনেক প্রশংসনীয় এবং অনুকরণীয়।লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দদেরকে  মানবিক কাজের উদ্যোগ নেওয়ায়  ধন্যবাদ জানাচ্ছি। শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলেও তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন