ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় মালবাহী ট্রাকের চাপায় বাইক আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
লোহাগাড়ায় মালবাহী ট্রাকের চাপায় বাইক আরোহী নিহত ছবির ক্যাপশন: ট্রাকের চাপায় বাইক আরোহী নিহত
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম কক্সবাজার -মহাসড়কে বার আউলিয়া ব্রিকফিল্ড এর সামনে কক্সবাজার গামী আলুবাহী ট্রাকের সাথে চট্রগ্রাম গামী মোটর সাইকেলের  মুখোমুখি সংঘর্ষ ১ বাইক আরোহী ঘটনা স্থলে নিহত হয়েছে। 

নিহত ব্যক্তি মোহাম্মদ রিয়াদ হোসেন (২৮) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন ১ নং ওয়ার্ড  লুকতার পাড়ার   আব্দুল কুদ্দুসের পুত্র।   

সোমবার ( ০১ডিসেম্বর) রাত  সাড়ে ১১ টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া ব্রিকফিল্ড সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে  গাড়ির ধাক্কার প্রচন্ড আওয়াজ  শুনে মহাসড়কের দিকে থাকিয়ে দেখি রাস্তার উপর বাইক আরোহী পড়ে প্রচন্ড বক্তকরণ হচ্ছে, কাছে গিয়ে দেখি তার মাথা ফেটে মগজ বাহির হয়ে গেছে। সবাই এগিয়ে এসে থানা পুলিশকে খবর দিই। স্থানীয়রা   কক্সবাজার ঘাতক ট্রাককে আমিরাবাদ স্টেশনে আটক করে সাধারণ জনগণে।

নিহত ব্যক্তির ছোট ভাই হোসাইন বলেন, আমার বড় ভাই ও দুই মামত ভাই সহ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যাই  আজ রবিবার বিকালে ৩ টি বাইক যোগে বেড়াতে যাই  রাতে নানার বাড়ি থেকে ফিরার সময় দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন আহমেদ জানান দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা