নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের অর্ধশত অস্বচ্ছল ও গরিব পরিবার ও একটি ইয়াতিমখানার মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি লায়ন মো: খোরশেদ আলী, সাধারণ সম্পাদক লায়ন মো: নিজাম উদ্দিন মিজান, সহ সভাপতি নাজিম উদ্দিন, লায়ন মো: আমান উল্লাহ, উপদেষ্টা সদস্য জোবায়েদ এরফান চৌধুরী টিটু, সহ সভাপতি ফয়সাল মো: গিয়াস উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, লায়ন মো: মিজানুল হক হিরু, সমাজসেবা সম্পাদক মো: সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আরাফাতুল ইসলাম, তানজিমুল ইসলাম, , আহসান উল্লাহ সানি, নাজমুস সাকিব,আবদুল আজিজ, সামির জামাল ও ইমরান বিন আউয়াল প্রমুখ। পরিষদের সভাপতি লায়ন মোঃ খোরশেদ আলী ইফতার সামগ্রী বিতরণ এ যারা আর্থিক সহায়তা দান করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিষদের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট