ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীরা যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
সরকারি চাকরিজীবীরা যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন আজ ছবির ক্যাপশন: সরকারি চাকরিজীবীরা যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন আজ
ad728
নিউজ ডেস্ক |চট্টগ্রাম 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ বুধবার (২১ জানুয়ারি) জমা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে বিকেলে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের নিয়ে প্রতিবেদনটি জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।


পে কমিশনের এক সদস্য জানান, নবম পে-স্কেলের প্রায় সব সুপারিশই চূড়ান্ত হয়েছে। কমিশনের সভায় খসড়া সুপারিশগুলো আরেকবার পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

সুপারিশ প্রকাশের বিষয়ে ওই সদস্য বলেন, কমিশনের কোনো সদস্যের কাছেই সুপারিশের কপি রাখা হবে না। এটি শুধু প্রধান উপদেষ্টার কাছেই সংরক্ষিত থাকবে। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় সীমিত সংখ্যক কপি মুদ্রণ করা হতে পারে।

সূত্র জানায়, বেতন কমিশন নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার প্রস্তাব দিয়েছে। আর পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি