ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল ছবির ক্যাপশন: সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নিবাসী এবং বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহেরের শ্বশুর, আলহাজ্ব মাওলানা কাজী আবু তাহের (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ রমজান) সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজী আবু তাহের গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার মরহুম মোক্তার আহমদ এর পুত্র। তিনি পশ্চিম বড়ঘোনা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং গন্ডামারা ২ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় গন্ডামারা বাজারের উত্তর পাশে অবস্থিত ফয়জুল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, মরহুমের ইন্তেকালে বাঁশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ