প্রতিবেদকঃ কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম পোস্ট
চট্টগ্রাম সংবাদপত্রের ব্যস্ত পাতাগুলোর ভিড়ে কিছু নাম শুধুই বাইলাইন হয়ে থাকে না তারা হয়ে ওঠেন এক একটি প্রতিষ্ঠান এক একটি সাহসের বাতিঘর সত্য প্রকাশের দুর্গম পথে যিনি কখনোই পিছু হটেননি সেই দেশবরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসির এর প্রতিষ্ঠাতা মরহুম সাঈদুর রহমান রিমনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী
একটি বছর কেটে গেলেও তাঁর রেখে যাওয়া স্মৃতি ও আদর্শ এখনো প্রদীপ্ত তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ৩১ জুলাই বাদ আসর চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ এর উদ্যোগে নগরের কাজীর দেউড়িস্থ সিইউ ৩১ ব্যাচ ক্লাবে অ্যাপোলো শপিং সেন্টারে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন এর সম্পাদক আয়ান শর্মা
শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে বক্তারা আক্ষেপের সুরে বলেন রিমন ভাই কেবল একজন সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন আমাদের সাহসের আশ্রয় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব রক্ষা করতে গিয়ে তিনি কখনোই আপস করেননি আজ যখন সংবাদমাধ্যমের স্বাধীনতায় নানা সংকট তখন তাঁর মতো একজন নীতিবান মানুষের অভাব বড্ড বেশি অনুভূত হয়
তারা আরও বলেন সত্য তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই আদর্শকে বাঁচিয়ে রাখাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা
এক ছাদের নিচে সহযোদ্ধাদের ঢল
প্রিয় সহকর্মীকে শ্রদ্ধা জানাতে ও তাঁর আত্মার শান্তির প্রার্থনায় এক হয়েছিলেন চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনের চেনা মুখগুলো
অনুষ্ঠানে অনন্য উপস্থিতিতে ছিলেন বিডি২৪লাইভ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি দৈনিক সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা ইউনাইটেড প্রেস ক্লাব এর সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান ও সাধারণ সম্পাদক শফিক সিআরএ এর সহ সভাপতি মো রাজু সাংগঠনিক সম্পাদক মো রুবেল অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ সহ সাংগঠনিক সম্পাদক মো শাকিল আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ এবং নির্বাহী সদস্য মো মোস্তাফিজ মো রিয়াজ ও মো শহিদসহ সংগঠনের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ
আলোচনা সভা শেষে এক বিদগ্ধ ও ভাবগম্ভীর পরিবেশে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় চোখের কোণে জমে থাকা জল আর ভালোবাসার বন্ধনে উপস্থিত প্রত্যেকে মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন
মৃত্যু হয়তো এক অমোঘ সত্য কিন্তু সাঈদুর রহমান রিমনের মতো মানুষেরা কখনো হারিয়ে যান না তারা বেঁচে থাকেন অনুজদের কলমে সংবাদের সত্যতায় আর প্রতিবাদের সুতীক্ষ্ণ স্বরে
দৈনিক চট্টগ্রামপোস্ট