ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ছবির ক্যাপশন: সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
ad728
কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম 

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলার সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি এবং নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন।
কর্মসূচিতে রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে’র সঞ্চালনায় সংহতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নন, তিনি অনেক সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত একজন সমাজকর্মী। গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই তাকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একজন সাংবাদিককে তুলে নেওয়ার দু’ঘণ্টা পরও আমরা বুঝতে পারিনি সৈকত রঞ্জনের সঙ্গে ঠিক কি হয়েছে! পরে আমরা পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারি, তাকে ডিবি তুলে নিয়ে গেছে। অথচ তার নামে কোনো মামলা ছিল না, কোনো ওয়ারেন্ট ছিল না।
বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। ‘২৪-পরবর্তী আমরা ভেবেছিলাম, এসব আর হবে না; কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই এবং সাংবাদিক সৈকতের মুক্তির দাবি জানাচ্ছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা