ঢাকা | বঙ্গাব্দ

সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ছবির ক্যাপশন: সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মো. হোসেন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে দিকে ৬ জন জেলে টেকনাফ উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে দিবাগত রাত ১টার দিকে সাগরে জাল ফেলে তারা মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা