ঢাকা | বঙ্গাব্দ

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছবির ক্যাপশন: সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

রাঙামাটি সাজেক এ সশস্ত্র সংগঠনের তৎপরতা ও সাধারণ মানুষকে হুমকির প্রতিবাদে  রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

 

 

 

   

শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

 

 

 

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, জেএসএস সন্তু গ্রুপের নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকের সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। গত ৮ অক্টোবরের এক সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো প্রতিবাদকারীদের দোকান ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

 

 

 

বিবৃতিতে আরও দাবি করা হয়, প্রায় দুই সপ্তাহ ধরে ওই সশস্ত্র গোষ্ঠী সাজেকের ভুয়োছড়ি, চাইল্যাতলী ও মাচলং ক্যাম্পের আশপাশে অবস্থান করছে এবং স্থানীয়দের হুমকি দিচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর ওই গোষ্ঠীর ছোড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে একটি শিশু আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

 

 

সংগঠন দুটির ভাষ্য, একটি সশস্ত্র গ্রুপ যত দিন সাজেকে থাকবে, তত দিন এলাকায় অশান্তি বিরাজ করবে এবং কারও জীবনের নিরাপত্তা থাকবে না।

 

 

 

অবরোধ কর্মসূচি সফল করতে সাজেক ইউনিয়ন,বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলার যানবাহন মালিক-শ্রমিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ