ঢাকা | বঙ্গাব্দ

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ছবির ক্যাপশন: সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আগামীকাল রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

শনিবার (১০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটির সভাপতি নতুন জয় চাকমা ও আহ্বায়ক বাবুধন চাকমা এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত সমাবেশ থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠন দুটির অভিযোগ, গত ৩০ আগস্ট থেকে সাজেকের বিভিন্ন এলাকায় জেএসএসের সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়ে লোকজনকে হুমকি ও সম্পত্তির ক্ষতি করছেন। তাদের গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে নয় বছর বয়সী এক শিশু আহত হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

অবরোধ চলাকালে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদকর্মীদের যানবাহন আওতামুক্ত থাকবে। একই সঙ্গে সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে মালিক-শ্রমিক সংগঠন, পর্যটক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

এবিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের বিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি, আগে আল্টিমেটাম দিয়েছিল, তবে আমাদেরক আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয়নি। তবে টুরিষ্ট যাতায়াত এখনও স্বাভাবিক ভাবে চলছে। তবে স্থানীয় গাড়ি কিছুটা কম চলাচল করছে। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের