ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়া মডেল হাইস্কুল এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন লোকমান হাকিম মানিক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
সাতকানিয়া মডেল হাইস্কুল এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন লোকমান হাকিম মানিক ছবির ক্যাপশন: সাতকানিয়া মডেল হাইস্কুল এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন লোকমান হাকিম মানিক
ad728
আব্দুল ওয়াহাব,লোহাগাড় চট্রগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয় ।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে , সাতকানিয়া বিএনপি নেতা, লোকমান হাকিম মানিক। 
অনুমোদিত কমিটিতে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অন্যরা হলেন কমিটিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরীকে শিক্ষক প্রতিনিধি,  রাশেদুল ইসলামকে অভিভাবক সদস্য ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছকে (পদাধিকারবলে) সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

অফিস আর্দেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

সাতকানিয়া মডেল হাইস্কুলের নতুন সভাপতি লোকমান হাকিম মানিক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করা খুব গৌরবের। আমার কাছে দায়িত্বটা বেড়েই গেলে। আমি আমার সাধ্যমত এই বিদ্যালয়ের শিক্ষার মানকে এগিয়ে,নিয়ে যেতে কাজ করবো ইনশাল্লাহ। 
বিদ্যালয়ের নতুন সভাপতি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে সাতকানিয়া মডেল হাইস্কুল আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য । দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন । 

তিনি আরো বলেন  এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’