ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
সাতকানিয়ায় নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নানা বাড়ির পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের  হাদুর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শুয়াইবের ছেলে।

শিশু মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দাদা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানায়, গত পাঁচ দিন আগে মায়ের সঙ্গে সাখাওয়াত সোনাকানিয়ার নানার বাড়িতে বেড়াতে যায়। আজ সোমবার দুপুর ১টার দিকে বাড়ির সামনের উঠানে খেলা করছিল সে। দীর্ঘক্ষণ ধরে সাখাওয়াতকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন শিশুটিকে নানা বাড়ির পুকুরেই ভাসমান অবস্থায় দেখতে পান।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বলেন, নানা বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন নামের এক শিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক