ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ার কেরানীহাটে শেভরণের সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
সাতকানিয়ার কেরানীহাটে শেভরণের সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন: সাতকানিয়ার কেরানীহাটে শেভরণের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ad728
মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেড চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শেভরণ কেরানীহাট শাখা মিলনায়তনে এ সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়।

ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ সোহেলের  সভাপতিত্বে ও শেভরণ কেরানীহাট শাখার ম্যানেজার বাবু রিপন বড়ুয়ার সঞ্চালনায় সেমিনার ও সভায় স্বাগত বক্তব্য রাখেন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান  ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ সোহেল। এতে অন্যদের মধ্যে আরও  বক্তব্য দেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আন্না ইয়াসমিন (তানভিন), এজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হাসনাইন নওশাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রোমানা আফাজ আইরিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ রিয়াদ মোঃ মারজুক, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুকান্ত মহাজন ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তারেকুল ইসলাম।

এ সময় উপস্থিতছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুসরাত নুয়ারী ফারজানা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আরমান আলী ও সনোলজিস্ট ডাঃ রাসমিন শরীফ।

বক্তারা বিভিন্ন রোগ, নতুন গাইডলাইন, গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা এবং রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ