ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে বাসে আগুন দিল জনতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে বাসে আগুন দিল জনতা ছবির ক্যাপশন: সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে বাসে আগুন দিল জনতা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এদিকে, নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকার পাঠানি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত ও দু’জন আহত হয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী মনে করে কে বা কারা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করে যানচলাচল পুনরায় শুরু করার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের