নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সারাদেশে সর্বোচ্চ টিকাদানকারী হিসেবে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় সফলভাবে টিসিভি ক্যাম্পেইন সম্পন্ন করেছে।
০৯ মাস হতে ১৫ বছর বয়সী স্কুল, ও মাদ্রাসা ছাত্র এবং কমিউনিটি পর্যায়ে দুই ভাগে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
চট্টগ্রাম জেলার সর্বমোট লক্ষ্যমাত্রা ছিল ১৬ লক্ষ ৩২ হাজার ৪১ জন, তৎ মধ্যে ১৬ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন শিশুকে টিকাদান সম্পন্ন করেছে।
লক্ষ্যমাত্রা বিবেচনায় টিকাদানের অর্জিত হার ৯৯.২৫ শতাংশ।
এ সাফল্য অর্জনে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) , জেলা প্রশাসক,পুলিশ সুপার , পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও ডেপুটি সিভিল সার্জনসহ সুদক্ষ নেতৃত্ব ও মনিটরিং এর মাধ্যমে।
এই ক্যাম্পেইনের মূল চালিকাশক্তি ছিল প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, দক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার,স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ, কর্মরত স্বাস্থ্য সহকারি, এম টি পি আই, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ,পরিসংখ্যানবিদ ও সিএইচসিপি বৃন্দ।
পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার পরিকল্পনা সহকারী
এছাড়া ও ক্যাম্পেইন কে সাফল্যমণ্ডিত করতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীগন, ইসলামিক ফাউন্ডেশান ও তথ্য অফিস এর সহযোগীতা অতুলনীয়।
সফলভাবে এই গ্যাম্পেইন সম্পন্ন করার জন্য চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট