ঢাকা | বঙ্গাব্দ

সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম ছবির ক্যাপশন: সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বারইয়ারহাটের বিএম হাসপাতালে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামগড় থেকে চিকিৎসার জন্য ওই প্রসূতিকে বিএম হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক ডা. সৈয়দা ফারহিন আজম ও সিনিয়র নার্স হাসনা হেনার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিন নবজাতকের মধ্যে দুজন বর্তমানে সুস্থ আছে। অপর নবজাতকটি তুলনামূলক কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
নবজাতকদের বাবা আনোয়ার হোসেন বলেন, একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে তিনি ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। আল্লাহর রহমতে মা ও দুই সন্তান সুস্থ আছে। অপর সন্তানকে এনআইসিইউতে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। এ সময় বিএম হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান আনোয়ার হোসেন।

বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঞা রাহাত বলেন, একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি একটি চ্যালেঞ্জিং বিষয়। অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সিজারিয়ান অপারেশন ছাড়াই ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও দুই নবজাতক বর্তমানে সুস্থ আছে। অপর নবজাতকটি কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে এনআইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স