ঢাকা | বঙ্গাব্দ

সিডিএ’র মাস্টারপ্ল্যানে চসিকের ‘আপত্তি’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
সিডিএ’র মাস্টারপ্ল্যানে চসিকের ‘আপত্তি’ ছবির ক্যাপশন: সিডিএ’র মাস্টারপ্ল্যানে চসিকের ‘আপত্তি’
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ল্যান্ডফিল হলে ভ‚গর্ভস্থ পানি ও আশপাশের খাল মারাত্মকভাবে দূষিত হবে।

 

 

মাঠের সংকট ও আনোয়ারায় পরিবেশগত ঝুঁকি: মাস্টারপ্ল্যানের নিজস্ব মানদণ্ড অনুযায়ী প্রতি ১ হাজার জনসংখ্যার বিপরীতে ১ একর খেলার মাঠ ও উন্মুক্ত স্থান থাকার কথা। সে হিসাবে চসিকের বর্তমান জনসংখ্যার জন্য প্রায় ৩ হাজার ২৭০ একর উন্মুক্ত স্থান প্রয়োজন হলেও খসড়ায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১ হাজার ৭৩০ একর, যা মোট জমির মাত্র শূন্য দশমিক ৫৬ শতাংশ।

 

 

কাফকো ও সিইউএফএল অ্যামোনিয়া সার কারখানার পাশে কোনো নিরাপত্তা বলয় ছাড়াই উচ্চ ঘনত্বের আবাসিক বসতি স্থাপনের প্রস্তাবকে সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

 

 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সিডিএ’র প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে আমাদের কারিগরি কমিটি পর্যালোচনা করে। যেখানে বেশ কিছু বিষয় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। আমাদের কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী খসড়া মাস্টারপ্ল্যান সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।   

 

 

মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিচালক ও সিডিএ’র উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম বন্দরসহ সব সেবা সংস্থাকে খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে মতামত দিতে বলা হয়েছে। সব সংস্থা তাদের মতামত দিচ্ছে। পাশাপাশি কোন পরামর্শ থাকলেও সেটা জানাতে বলা হয়েছে।

 

 

তিনি আরো বলেন, যে সব সংস্থা বা প্রতিষ্ঠান মতামত-পরামর্শ দিচ্ছে তা আমরা মাস্টারপ্ল্যানের কন্সালটেন্সি ফার্মকে দিচ্ছি। তারা বিষয়টি দেখবে।  

 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল