ঢাকা | বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন। ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন।
ad728
নিউজ ডেস্ক 

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি গেট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজ রোডে অবস্থিত গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসে সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের মধ্য থেকে ২৫ জন স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরিমাপ, থ্যালাসেমিয়া ও ডায়াবেটিস বিষয়ক সচেতনতামূলক সেমিনার, রক্ত সংগ্রহ ও রক্ত ব্যবস্থাপনা, ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা এবং ক্যাম্পিং পরিবেশ ও জনসাধারণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন ,প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রেজাউল মোস্তফা, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম,নির্বাহী সদস্য হাসনা আক্তার, 

প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের শেখার অগ্রগতি ও ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়।

আয়োজন শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে স্বেচ্ছাসেবামূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় তাদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য