ঢাকা | বঙ্গাব্দ

হাইওয়ে হোটেলের অতিরিক্ত দাম নিয়ে আলমগীর মোহাম্মদের প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
হাইওয়ে হোটেলের অতিরিক্ত দাম নিয়ে আলমগীর মোহাম্মদের প্রশ্ন ছবির ক্যাপশন: হাইওয়ে হোটেলের অতিরিক্ত দাম নিয়ে আলমগীর মোহাম্মদের প্রশ্ন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের যাত্রাবিরতি এখন যেন যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রীনলাইন বাস মায়ামিতে থামতেই সামনে আসে অতিরিক্ত দামের চিত্র। যাত্রীদের অভিযোগ, স্থানীয় বাজারে ৩০ টাকায় বিক্রি হওয়া একই পণ্য হাইওয়ে হোটেলে বিক্রি করা হচ্ছে দ্বিগুণ দামে— ৬০ টাকায়।

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST), কুমিল্লার সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ নিজের ফেসবুক ওয়ালে এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

আলমগীর মোহাম্মদ তার ওয়ালে লিখেছেন,
“গ্রীনলাইন থামলো মায়ামিতে। আলেখারচরের আগে। পারতপক্ষে গত ছয় বছরে একবারের বেশি আসিনি এখানে। আজকে নামলাম। যেহেতু যাত্রাবিরতি। একটা কাপ দই, কালাকচুয়ায় ত্রিশ টাকা, আর এখানে একই প্রোডাক্ট ষাট টাকা। জাস্ট একটা উদাহরণ দিলাম।

এদের দরোজায় দেখবেন বক্স বসানো হয়েছে যেখানে লেখা এতিমদের সহযোগিতায় লিল্লাহ ফান্ডে মুক্তহস্তে দান করুন। দানের বিষয়টা যাত্রীদের উপর ছেড়ে দিয়ে, মুক্তহস্তে দাম নিন নীতিতে চলছে অধিকাংশ হাইওয়ে হোটেল। বিএসটিআই অফিস অবশ্যই এখান থেকে দূরে নয়।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ