মোঃ একরামুল হক
হাটহাজারী চট্টগ্রাম
হাটহাজারী উপজেলার গড়দুয়ারাস্থ ড.শহীদুল্লাহ্ একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে গতকাল সম্পন্ন হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক এ.জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন - শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মো.শহীদুল হক চৌধুরী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়ান তালুকদার, সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সেক্রেটারি মো.গিয়াস উদ্দীন, মো.ইব্রাহীম তালুকদার, সি আইপি ও বিদ্যালয়ের আজীবন দাতা মো. নিজাম উদ্দিন হাসান,সমাজ সেবক ও শিক্ষানুরাগী এইচ.এম মহিন উদ্দিন,মো.শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন-শিক্ষক মো: আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, গড়দুয়ারার কৃতী সন্তান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন-"শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে।" আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সার্টিফিকেটের পরিবর্তে তিনি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।##

দৈনিক চট্টগ্রামপোস্ট