ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে আগুনে পুড়ল ৬ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
হাটহাজারীতে আগুনে পুড়ল ৬ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ছবির ক্যাপশন: হাটহাজারীতে আগুনে পুড়ল ৬ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার মোবারক আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে, তপু দাশ এবং মালিকের একটি স্টোর রুমসহ চার পরিবারের মোট ৬টি বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অন্তত পঁচিশ থেকে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই কয়েকটি বসতঘর আগুনের কবলে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে চেষ্টা চালিয়েও আগুন নেভাতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল