ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
হাটহাজারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছবির ক্যাপশন: হাটহাজারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
 শিশুদের অপুষ্টিজনিত সমস্যা ও ভিটামিন-এ ঘাটতি দূর করার লক্ষ্যে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় যুগ্ম সচিব ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণি ক্লাবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট