ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে টেম্পু উল্টে চালক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
হাটহাজারীতে টেম্পু উল্টে চালক নিহত ছবির ক্যাপশন: হাটহাজারীতে টেম্পু উল্টে চালক নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সুমন (২৭) নামে এক টেম্পুচালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন খাগড়াছড়ির গুইমারা থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে হাটহাজারীর মির্জাপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পু (স্থানীয়ভাবে 'টিকটিকি' নামে পরিচিত) যাওয়ার পথে হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক সুমন দ্রুত ব্রেক কষেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি সড়কের ওপর উল্টে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনায় চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর উল্টে থাকা টেম্পুটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতেও একই ইউনিয়নের চারিয়া এলাকায় মুছার দোকানসংলগ্ন জনতা কনভেনশন হলের সামনে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই ইউনিয়নে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন