ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
হাটহাজারীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন: হাটহাজারীতে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ সম্পন্ন
ad728
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

২০২০-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা দিতে সরকার নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে। হাটহাজারীতে ৬০ হাজার কৃষক থাকলেও প্রথম ধাপে ৭২০ জনকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কৃষকরাও এ সুবিধা পাবেন। খুব শিগগিরই একটি বড় কৃষক সমাবেশও আয়োজন করা হবে।”
অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন জানান, রবি মৌসুমে বিভিন্ন ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতেই এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া এবং কৃষকদের প্রতিনিধি ও সাংবাদিক বোরহান উদ্দিন।

এ ছাড়া সাংবাদিক খোরশেদ আলম শিমুল, মোঃ একরামুল হক, সুমন পল্লব, মো. আলাউদ্দিন ও আবু নোমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারি

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড