ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট চারজনকে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
হাটহাজারীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট  চারজনকে কারাদণ্ড ছবির ক্যাপশন: হাটহাজারীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর ২০২৫) মদনহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে চারজনকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মো. শাহাদাত হোসেন (৪৫), ফতেপুর, হাটহাজারী;
২. মো. সুমন (৩৬), জোবরা, ফতেপুর, হাটহাজারী;
৩. মো. আরিফ (৩৫), ভাবানীপুর, হাটহাজারী;
৪. মো. শওকত (৪২), হাটহাজারী।
উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন