ঢাকা | বঙ্গাব্দ

হাদির ওপর গুলির ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
হাদির ওপর গুলির ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন: বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:

 ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার উদ্যোগে খাগড়াছড়ি পৌর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে মুক্তমঞ্চে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি, আমিনুল ইসলামসহ ছাত্র-জনতার বিভিন্ন প্রতিনিধি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তা রাষ্ট্রীয় কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন