ঢাকা | বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে ১৯ শিশু হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে ১৯ শিশু হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন: ১৯ শিশু হাসপাতালে ভর্তি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়োছে। এখন পর্যন্ত মোট ৩৫ শিশু হামে আক্রান্ত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৯ শিশু চট্টগ্রাম নগরীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মোট ৮৪ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৫ শিশুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। 
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘হামের প্রকোপ নিয়ে সরকারি- বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে হাম সন্দেহে কোনো রোগীকে ভোগান্তিতে পড়তে না হয়।’

তিনি জানান, আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স