ঢাকা | বঙ্গাব্দ

হালাল খাবারের বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
হালাল খাবারের বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত হোসেন ছবির ক্যাপশন: হালাল খাবারের বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত হোসেন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর :
ইসলামে হালাল খাবারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাবার ব্যবসায়ও ইসলামী নীতি ও হালাল মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “আমরা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী হালাল ও পবিত্র খাদ্য ব্যবসা পরিচালনা করি, তাহলে আল্লাহ তায়ালা এর বরকত দ্বিগুণ করে দেবেন।”

আজ (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নাসিরাবাদ সানমার ওশ্যান সিটি সংলগ্ন ‘মিস্ট এন্ড গ্রীলার’ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, “খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু ব্যবসার জন্য নয়, এটি একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমদাদ হোসেন, সোহরাব হোসেন, শাহাদাত হোসেন, আজাদ হোসাইন, ছালাহ উদ্দিন, মারুফুল হক, চৌধুরী জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী