ঢাকা | বঙ্গাব্দ

৬ মাস পর চালু হয়ে তৃতীয় দিনেই ফের বন্ধ সিইউএফএল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
৬ মাস পর চালু হয়ে তৃতীয় দিনেই ফের বন্ধ সিইউএফএল ছবির ক্যাপশন: ৬ মাস পর চালু হয়ে তৃতীয় দিনেই ফের বন্ধ সিইউএফএল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চালুর তৃতীয় দিনেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে কারখানাটিতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ রয়েছে।
এর আগে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ১৫ সেপ্টেম্বর সিইউএফএলে পুনরায় উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় কারখানাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বৃহস্পতিবার ভোর থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দ্রুত ত্রুটি সারিয়ে উৎপাদনে ফেরার চেষ্টা চলছে।

তিনি বলেন, এর আগে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএলের প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টন ইউরিয়া এবং ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলেও ফের যান্ত্রিক ত্রুটিতে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় সার উৎপাদন ও সরবরাহে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’