ঢাকা | বঙ্গাব্দ

‘নগরফুল’-এর ২০২৬-২৭ইং সেবাবর্ষের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
‘নগরফুল’-এর ২০২৬-২৭ইং সেবাবর্ষের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ছবির ক্যাপশন: ‘নগরফুল’-এর ২০২৬-২৭ইং সেবাবর্ষের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
ad728
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম। 

 সংগঠনের চেয়ারম্যান বায়েজিদ সুমন সম্প্রতি এই নতুন কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটিতে মো: সাইফুল ইসলামকে সভাপতি এবং অমিত ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাদিয়া ইসলাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুমিত দত্ত, অর্থ সম্পাদক পদে গোলাম রহমান, যুগ্ম অর্থ সম্পাদক পদে শাহরিয়ার হোসাইন রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক পদে সামিবুল হোসাইন শামিম দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো: মামুন উদ্দীন ও তাসফিয়া আক্তার।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সংগঠনের কাজের পরিধি ও গতিশীলতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও প্রজেক্ট কমিটির প্রধানদের নামও প্রকাশ করা হয়েছে।

এতে সিআরবি শাখার প্রধান হিসেবে জিল্লুল্লাহ নূরী, আগ্রাবাদ শাখায় নুসরাত জাহান সুলতানা দিবা, ডিসিহিল শাখায় উৎস দত্ত, ষোলশহর শাখায় ফারহানা আক্তার আঁখি এবং ক্যান্টনমেন্ট শাখার প্রধান হিসেবে ফারজানা আক্তার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে— ওসিওডি প্রোজেক্টে আরিফুল ইসলাম তুষার, স্বাবলম্বী প্রোজেক্টে মুন দাশ রাহুল, হেল্‌থ এন্ড নিউট্রিশন প্রজেক্টে জান্নাতুল কানন রাকা, সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিসার্চে ফারজানা আফরোজ সিমা, স্কুল প্রোজেক্টে তানজিলা আক্তার মিমি, কালচারাল প্রোজেক্টে জান্নাতুল ফারজানা মাওয়া, নগরফুল পাঠশালায় আয়শা আক্তার এবং আইটি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মিনারুজ্জামান শোভন।

নতুন কমিটির শীর্ষ নেতারা জানান, চেয়ারম্যান বায়েজিদ সুমনের নির্দেশনায় বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬-২৭ সেবাবর্ষে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও জোরালো ভূমিকা পালন করবে ‘নগরফুল’। সকল স্তরের সদস্যদের সহযোগিতায় সংগঠনটিকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ