ঢাকা | বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে দীঘিনালা ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
বর্ণাঢ্য আয়োজনে দীঘিনালা ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন ছবির ক্যাপশন: বর্ণাঢ্য আয়োজনে দীঘিনালা ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য উদ্ভোধন হলো জোন কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪ ঘটিকায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের আয়োজনে ৩১ তম ফুটবল জোন কাপের উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ২নং বোয়ালখালী ইউনিয়ন বনাম ৩নং কবাখালী ইউনিয়ন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, জোনের আরএমও, অ্যাডজুট্যান্ট, আনসার, থানা প্রতিনিধিসহ বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনী জানায়, দীঘিনালা জোন প্রতিষ্ঠার পর থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জোনের তত্বাবধানে ৩১ তম এই জোন কাপের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। 

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতির অন্যতম সেতুবন্ধন। জোন কাপের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি যুবসমাজ মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে দীঘিনালা জোন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

উদ্বোধনী ম্যাচে ৯০ মিনিটের খেলায় ২ নং বোয়ালখালি ইউনিয়ন ৩নং কবাখালী ইউনিয়নের সাথে ৪-০ গোলে বিজয় অর্জন করে মাঠ ছাড়ে ।

খেলাকে ঘিরে দীঘিনালা মিনি স্টেডিয়ামে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল থেকেই দর্শকদের উল্লাসে ও পদচারণায় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ব্যাপক উদ্দীপনা নিয়ে দর্শকেরা খেলা উপভোগ করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন