ঢাকা | বঙ্গাব্দ

অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন মির্জা আব্বাস ছবির ক্যাপশন: অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন মির্জা আব্বাস
ad728
নিউজ ডেস্ক 


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের নাম থাকলেও অসুস্থতার কারণে তিনি ভোট দিতে পারছেন না। দলীয় সূত্র জানায়, চিকিৎসার জন্য বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

​আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের ভেতরেই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

​ভোটগ্রহণের প্রধান নিয়মাবলি:

​সময়সূচি ও প্রবেশ: নির্ধারিত দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সংসদ কক্ষে প্রবেশের জন্য সংসদ সচিবালয় কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক।

​ব্যালট গ্রহণ: নিজ আসনে বসার পর নির্ধারিত কর্মকর্তা ব্যালট পেপার হস্তান্তর করবেন। ব্যালটের চেকমুড়িতে ভোটারকে তার পূর্ণ নাম লিখে কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

​ভোট প্রদান: ব্যালটের নির্দিষ্ট স্থানে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

​নষ্ট ব্যালট: ব্যালট পেপার নষ্ট হলে বাক্সে ফেলার আগেই তা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়ে নতুন ব্যালট নিতে হবে।

​আচরণবিধি: ভোটগ্রহণ চলাকালীন সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনি প্রচার বা ভাষণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাত্ক্ষণিক কোনো জটিলতা দেখা দিলে চীফ হুইপ বা বিরোধীদলীয় চীফ হুইপের সহায়তা নিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না