ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবির ক্যাপশন: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ ও বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম মানিক। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আব্দুছ ছবুর, এলাকার প্রবীণ ব্যক্তি মাষ্টার মোস্তাফা কামাল, পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 
মোহাম্মদ সায়েম উদ্দীন, ঢেমশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আকতার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য
হাসান আল মামুন, শিক্ষানুরাগী সদস্য
জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রিকেট ম্যাচ এবং পিঠা উৎসবেরও শুভ উদ্বোধন করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ