ঢাকা | বঙ্গাব্দ

হরি মন্দিরে বিএনপি উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
হরি মন্দিরে বিএনপি উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম ১০ আসনের বিএনপি তথা ধানের শীষ মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান এর পৃষ্ঠপোষকতায় ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হরি মন্দির প্রাঙ্গণে এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়।এতে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ শাকির উর রশিদএবং ডা: জুয়েল রহমান। সার্বিক  সহযোগিতায় ছিলেন আল হারামাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবকার মাহমুদ ,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আবিদ ও ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ মাহমুদ এবং ব্যবস্থাপনায় ছিল স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব ধর তমাল (সাংগঠনিক সম্পাদক - বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট) মো: জসিম উদ্দিন জিয়া (সাবেক সাধারণ সম্পাদক - পাহাড়তলী থানা বিএনপি) জাফর আহমদ (সিনিয়র যুগ্ম আহবায়ক- ১১ নং ওয়ার্ড বিএনপি) কুতুবউদ্দিন (সাবেক আহবায়ক - পাহাড়তলী থানা যুবদল), চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ মাঈন উদ্দিন ওয়াসিম, সত্যানন্দ (সভাপতি- মন্দির কমিটি) সমর দাস (সাধারণ সম্পাদক - মন্দির কমিটি)।সম্মানিত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোজাম্মেল হক 
ডাঃ আনোয়ার হোসেন 
ডাঃ আতাউর রহমান সোহাগ 
ডাঃ ইফতেখার আমিন রিজভী
ডাঃ ইব্রাহিম চৌধুরী ইশতি
ডাঃ আবু মোহাম্মদ রায়হান উদ্দিন 
ডাঃ নাঈম উদ্দিন চৌধুরী 
ডাঃ শরীফুল ইসলাম  জারিফ
ডাঃ ইসমত জাহান
ডাঃ আবরার রশিদ।।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা