ঢাকা | বঙ্গাব্দ

দুপুর ৩টায় আসছে এলপিজির নতুন দাম—সিদ্ধান্ত দেবে বিইআরসি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
দুপুর ৩টায় আসছে এলপিজির নতুন দাম—সিদ্ধান্ত দেবে বিইআরসি ছবির ক্যাপশন: দুপুর ৩টায় আসছে এলপিজির নতুন দাম—সিদ্ধান্ত দেবে বিইআরসি
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, তা জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। আজ ডিসেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বরের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ আজ ঘোষণা করা হবে।

সেখানে আরও বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করা হবে।

এছাড়া, এলপিজির দাম ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে  পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সবশেষ গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি একই দিন অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। ফলে সবশেষ সমন্বয়ের পর বর্তমানে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন