ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান  বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে অনুদান, খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি ও মানিকছড়ি জোনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল, চট্টগ্রাম সদর থেকে আগত শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসারসহ একটি সমন্বিত টিম চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ জন রোগী চিকিৎসা নেন। তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।

এছাড়া লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এদিকে, দীঘিনালা জোনের অধীনে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে অনুদান, খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকটি মাদ্রাসা ও এতিমখানাকে আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা (হেফজ), তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা এবং নুরানী কিন্ডারগার্টেন উল্লেখযোগ্য।

এসব প্রতিষ্ঠানে জিরা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য সোলার প্যানেল স্থাপনের আবেদনও গ্রহণ করা হয়েছে।

এছাড়া দীঘিনালার একটি লাইব্রেরির জন্য আসবাবপত্র ও বই ক্রয় এবং একটি চার্চের জন্য বাদ্যযন্ত্র কেনায় সহায়তা দেওয়া হয়। ব্যক্তিগত পর্যায়েও শিক্ষাসামগ্রী, কিতাব, সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কয়েকজনকে জীবিকা সহায়তা হিসেবে ছাগল দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, দুর্গম এলাকার অনেক মানুষ অর্থাভাব ও যোগাযোগ সমস্যার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে।

সেনাবাহিনীর সমাজ সেবা মূলক কার্মকান্ডের অংশ হিসেবে সহায়তা পেয়ে সকলে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের