ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
কর্ণফুলী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম)  সংবাদদাতা 


“একজনের রক্ত, অন্যজনের জীবন—রক্তই হোক আত্মার বন্ধন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে কর্ণফুলী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের উদ্বোধনী ক্লাস উপলক্ষে স্কুল ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের মাওলানা হাফেজ মো. মিনহাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাফেজ মুহাম্মদ মিনহাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস অফিসার আলহাজ্ব মো. আবদুর নূর। এ সময় তিনি বলেন, “নিজের রক্তের গ্রুপ জানা যেমন জরুরি, তেমনি রক্তদানের মানসিকতা গড়ে তোলাও মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. সাদেক আলী, শিক্ষিকা জেসমিন আক্তার, আপরোজা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট