ঢাকা | বঙ্গাব্দ

গভীর রাতে মাছ ধরতে খালে যান ভ্যানচালক, সকালে মিললো লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
গভীর রাতে মাছ ধরতে খালে যান ভ্যানচালক, সকালে মিললো লাশ ছবির ক্যাপশন: গভীর রাতে মাছ ধরতে খালে যান ভ্যানচালক, সকালে মিললো লাশ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ছন্দারিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই ভ্যানচালকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সালাউদ্দিন গোমদণ্ডী পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে এলাকায় ভ্যান চালানো শুরু করেন তিনি।
নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, সালাউদ্দিন প্রায় সময়ই বাড়ির সঙ্গে লাগোয়া খালে মাছ ধরতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ছন্দারিয়া খালে মাছ ধরতে বের হন। সকালে তাকে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর উপুর হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব