ঢাকা | বঙ্গাব্দ

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ছবির ক্যাপশন: গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুবসংগঠন যুবলীগ নেতা নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য আজ (বুধবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৭টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। তিনি বলেন, হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে নুরুল আলমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন