ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে পরিত্যক্ত বস্তা থেকে মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
চট্টগ্রামে পরিত্যক্ত বস্তা থেকে মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার ছবির ক্যাপশন: চট্টগ্রামে পরিত্যক্ত বস্তা থেকে মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় বস্তাবন্দি অবস্থায় একটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সোমবার (২২ জুন) দুপুরে বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার পাশে পরিত্যক্ত একটি বস্তার মধ্যে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, প্রথমে তারা এটিকে সাধারণ কচ্ছপ মনে করেছিলেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারেন, এটি মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, উদ্ধার হওয়া প্রাণীটি মহাবিপন্ন প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ। এ প্রজাতির কচ্ছপ সাধারণত স্থলভাগে বসবাস করে। উদ্ধার শেষে কচ্ছপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩০ প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে হলুদ পাহাড়ি কচ্ছপ অন্যতম মহাবিপন্ন প্রজাতি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট