ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বাসন্তী পূজা মন্দিরসমূহে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীনের অনুদান বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
চন্দনাইশে বাসন্তী পূজা মন্দিরসমূহে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীনের অনুদান বিতরণ ছবির ক্যাপশন: চন্দনাইশে বাসন্তী পূজা মন্দিরসমূহে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীনের অনুদান বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মন্দিরসমূহের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাতপাড়াস্থ ঐতিহাসিক শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।
​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ও স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে অনুদান হস্তান্তর তদারকি করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে সংসদ সদস্যের এই অনুদান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিতরণ করা হচ্ছে।
​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শ্রী উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বলরাম চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রী সমীরন দাস তপন ও শ্রী অমিতাভ চৌধুরী টিটু। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক মাস্টার রূপক ঘোষ ও বাবলু দাশ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব সাধন নাথ, অজিত রূদ্র, অজিত ব্যানার্জী, অসীম চক্রবর্তী, মৃদুল ঘোষ, জুয়েল শিল, পুলক চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, সুকুমল পাল, মিটু নাথসহ চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা লালন করে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এলাকার সকল ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই অনুদান প্রদানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনে উৎসাহ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও