আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম :নৈতিক শিক্ষা মোরালিটিই হচ্ছে আসল শিক্ষা। এই নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য নাজমুল মোস্তফা আমিন।
১৫ই এপ্রিল দুপুরে উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৬সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।
তিনি বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে তোমরাই অবদান রাখবে। নিজেদেরকে গড়ে তোলার চেষ্ঠা করতে হবে। নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, আমি সুখছড়ি গ্রামের সন্তান। এ স্কুলে আমি বেড়ে উঠেছি। আমি এ স্কুলে ১২বছর আসতে পারিনি।আমাকে আসতে দেওয়া হয়নি। স্কুলটাকে দীর্ঘদিন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। সবকিছু ভূলে গিয়ে আগামীতেই এ স্কুলের সুনাম ধরে রাখবে এটাই প্রত্যাশা। আমরা সবাই একত্রিত হয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী আবদুল মান্নান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আনোয়ারা বেগম,সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য, নিজতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ খানুন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুদ্দীন খালেদ, সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক শিক্ষানুরাগী সদস্য ডাঃ রিটন দাশ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য মোঃ আব্দুল মালেক, সিনিয়র স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক, সিলভার ব্রিকস স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী,বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ সমীর কান্তি ভট্টাচার্য্য , সাবেক অভিভাবক সদস্য মাসুদ করিম, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ সাইদুল আলম সাঈদ, সাবেক দাতা সদস্য মোঃ আইয়ুব ও মেসার্স এস.আর ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ আবদুল জব্বার অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট