বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিউমোনিয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণেই প্রাণ হারিয়েছে শিশুটি। রবিবার দুপুরে ৩ টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে। আয়াতুল ইসলাম বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছৈয়দ আহাদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার নিউমোনিয়া আক্রান্ত হলে রাত ৮ টার দিকে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসায় তার অবস্থার উন্নতিও হচ্ছিল। স্বজনদের দাবি, রবিবার দুপুর পর্যন্ত আয়াতুল ইসলাম অনেকটাই সুস্থ ছিল। দুপুরে একজন অদক্ষ নার্স ইনজেকশন দেওয়ার পর বাচ্চা টা মারা গেছে।
তারা আরও দাবি করেন, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে
নিভে যায় দুই মাস বয়সি শিশুটির জীবনপ্রদীপ।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুমিনুল হক জানান, গতকাল রাতে নিউমোনিয়া আক্রান্ত হলে শিশু টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় শিশু বাচ্চাটির মৃত্যু হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুর মৃত্যু হওয়ায় শিশুর আত্মীয়-স্বজনের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন,
হাসপাতালে একটি শিশু মৃত্যুর ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে শিশু পরিবারের লোক ডাক্তার এবং নার্সদের হামলা করা হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।
দৈনিক চট্টগ্রামপোস্ট