ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
বোয়ালখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: বোয়ালখালীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
ad728
এম মনির চৌধুরী রানা 

 চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার ছন্দারিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পাশাপাশি বাড়ির পাশের খালে প্রায়ই মাছ ধরতেন তিনি।

নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাছ ধরার জন্য ছন্দারিয়া খালের দিকে বের হন সালাউদ্দিন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়রা খালের ভাঙন ঠেকাতে বসানো ব্লকের ওপর তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ